ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান তুহিন এর মুক্তিতে আর বাধা নেই

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তির বার্তা পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তুহিন।

১০ এপ্রিল ২০২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপন যার নং ৫৮.০০.০০০০.০৮৫.৩৪.০০২.২৫-১০০ তে ২৯ জন কয়েদির মুক্তির কথা বলা হয়েছে। এদের মধ্যে শরিফুল ইসলাম তুহিন এর নামও রয়েছে। কারাবিধি ১খন্ডের ৫৬৯ নং বিধি মোতাবেক ২৯ জন কয়েদীকে অবশিষ্ট কারাদন্ড ফৌজদারি কার্যবিধি ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক সাজা মওকুফ করা হয়েছে।

ঈশ্বরদীর সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলামের মুক্তির খবরে এলাকায় জনগণের মধ্যে খুশির আমেজ বইতে শুরু করেছে। ইতোপূর্বেই তার মুক্তির খবরে মোড়ে মোড়ে রাস্তায় বিভিন্ন জায়গায় পোষ্টার, ফেসটুন টাঙিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। আজ বিকেলে আনন্দ মিছিলও করেছেন নেতাকর্মীরা।

শরিফুল ইসলাম তুহিন এর মামা ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখার প্রকাশিত প্রজ্ঞাপনে মো. শরিফুল ইসলাম তুহিন এর সাজা মওকুফ করা হয়েছে। আশা করছি অল্পদিনের মধ্যে সে আমাদের মাঝে ফিরে আসবেন।

উল্লেখ্য দ্রুত বিচার ট্রাইবুনাল মামলা নং-১১/২০০৫, জি.আর মামলা নং-১১৯/২০০৩ এ সাজাপ্রাপ্ত হয়ে যাবতজীবন কারাভোগ করছিলেন তিনি। ইতোমধ্যে তিনি ২০ বছরের বেশি সময় সাজা ভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান তুহিন এর মুক্তিতে আর বাধা নেই

আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫