বিএনপি নেতা হাবিব ও তুহিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরদী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে রূপপুর ফটু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ২৪ জুন অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসা এ দুই নেতাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই এসব অভিযোগ আনা হয়েছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি শাহানুজ্জামান সেনা, আলমসহ কয়েকজনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে একাধিক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের বিকল্প নেই।মানববন্ধন থেকে আলমকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে তার মুক্তির আহ্বান জানানো হয়।










