ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

বিএনপি নেতা হাবিবকে ঘিরে অপপ্রচারের অভিযোগে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন ইটভাটা মালিক সমিতি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের একটি ইটভাটায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষ্মীকুন্ডা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু সাংবাদিক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন পোস্ট দেন ও শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, গত ৫ আগস্টের পর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ৫৬টি ইটভাটা থেকে সরকারি খাসজমির মাটি কাটার সিন্ডিকেট পরিচালনা করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিদিন প্রায় ৩ লাখ ৭৭ হাজার টাকা আদায় করেছেন এবং একটি ইটভাটা থেকেই ২০২৪, ২০২৫ ও ২০২৬ মৌসুমে প্রায় তিন কোটি টাকা গ্রহণ করেছেন।

ফরিদুল ইসলাম বলেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই একটি মহলের ইন্ধনে হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “আমরা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই, ফেসবুকে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানানোই সাংবাদিকতার মূল দায়িত্ব। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য প্রচার করা উচিত নয়।

সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীকুন্ডা ইটভাটা মালিক সমিতির সভাপতি সান্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম, ইটভাটা মালিক মাসুদ রানা, আব্দুল্লাহ মোল্লা, আবু বক্কর সিদ্দিক, ওবায়দুল্লাহ, কালু মণ্ডল, আরিফ ও সালাম মণ্ডলসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতা হাবিবকে ঘিরে অপপ্রচারের অভিযোগে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬