ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী

ভারতীয় বংশোদ্ভূত নারীকে উপদেষ্টা হিসেবে বেছে নিলেন জো বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

এফএনএস
অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডনকে নিয়োগ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার নীরার নাম ঘোষণ করেছেন বাইডেন। এর আগে এ দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত সুসান রাইস। খবর রয়টার্স। হোয়াইট হাউসের শীর্ষ নীতিবিষয়ক তিন কাউন্সিলের একটি অভ্যন্তরীণ নীতি কাউন্সিল। নীরা ট্যান্ডন প্রথম কোনো এশীয়-আমেরিকান, যিনি হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিবিষয়ক কাউন্সিলের নেতৃত্ব দেবেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়োগের বিষয়ে বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা হিসেবে নীরা ট্যান্ডনের নাম ঘোষণা করে আমি আনন্দিত। অভ্যন্তরীণ নীতি নির্ধারণ ও তার রূপায়ণের কাজ করবেন তিনি। স্বাস্থ্য ক্ষেত্র, অভিবাসন, শিক্ষার মতো ক্ষেত্রের নীতি তৈরিতে সাহায্য করবেন নীরা।’ জননীতি নির্ধারণে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে নীরার। তার এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান বাইডেন প্রশাসন। এ ব্যাপারে বাইডেন বলেন, জ্যৈষ্ঠ উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসেবে আমার অভ্যন্তরীণ, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা দলের নীতি নির্ধারণ প্রক্রিয়া দেখভাল করবেন নীরা ট্যান্ডন। জননীতি প্রণয়নে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ট্যান্ডনের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন নীরা। বাইডেনের নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন তিনি। তাকে থিঙ্কট্যাংক হিসেবে বিবেচনা করা হয় তাকে। সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসেস ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসেস অ্যাকশন ফান্ডের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন নীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় বংশোদ্ভূত নারীকে উপদেষ্টা হিসেবে বেছে নিলেন জো বাইডেন

আপডেট সময় : ০১:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩