ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ভারতে চালু হচ্ছে হাইড্রোজেন ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

এফএনএস
জাতীয় স্বার্থ তথা জলবায়ু দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এর অংশ হিসেবে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন আত্মপ্রকাশের ভাবনা বহুদিন ধরেই ছিল। অবশেষে সেটি দিনের আলোর মুখ দেখতে চলেছে। চলতি বছরই ঘুরবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা। সম্প্রতি এমনই আভাস দেওয়া হয়েছে রেল মন্ত্রণালয়ের তরফে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গতানুগতিক ট্রেনের তুলনায় অনেকটাই ছোট হবে এই হাইড্রোজেন ট্রেন। সব মিলিয়ে ছয় থেকে আট বগির হবে। ২০১৬ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করা ভারত সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। দূষণ থেকে পরিত্রাণ পেতে সারা বিশ্ব যখন যানবাহনে প্রাকৃতিক জ¦ালানির সফল প্রয়োগে মরিয়া, তখন দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের এই হাইড্রোজেন ট্রেনের উদ্যোগ প্রশংসনীয় বটে। এমনিতেই রোড ট্রান্সপোর্টেশনের তুলনায় রেলযাত্রা অনেক বেশি পরিবেশবান্ধব। হাইড্রোজেন ট্রেনের আত্মপ্রকাশ রেলযাত্রাকে আরও পরিবেশবান্ধব করে তুলবে বলে প্রতীয়মান হচ্ছে। গত বছরের অগস্টে প্রথম হাইড্রোজেন চালিত প্যাসেঞ্জার ট্রেনের আত্মপ্রকাশ হয় জার্মানিতে। দেশটিতে ৬২ মাইল এলাকাজুড়ে এখন ১৪টি হাইড্রোজেন ট্রেন চলাচল করে। সাড়ে চার কেজি ডিজেল থেকে উৎপাদিত শক্তি মাত্র এক কেজি হাইড্রোজেন থেকে উৎপাদিত শক্তির সমান। শব্দদূষণ রোধেও উপযোগী এই হাইড্রোজেন ট্রেন। পাশাপাশি পৃথিবীতে এর জোগানও অফুরান। কারণ, সমুদ্রের পানি থেকে এটি উৎপাদন সম্ভব। আর গতিও কোনো কারণে বাধা হবে না। হাইড্রোজেন ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে চালু হচ্ছে হাইড্রোজেন ট্রেন

আপডেট সময় : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩