ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন পৌরসভায় প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় দৃশ্যমান গতি এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌরসভার প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. ইকবাল হোসাইন পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তাঁর তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। ফল বিক্রেতাদের জন্য পৃথক পৌর ফল মার্কেট স্থাপন করা হয়েছে, যা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সহায়ক ভূমিকা রাখছে। যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি এবং পাবলিক টয়লেট।

পৌরসভা সূত্র আরও জানায়, বর্তমানে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীর নাগরিক সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসকের নিয়মিত তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণের ফলে পৌরসভার বিভিন্ন কাজে গতিশীলতা এসেছে। এতে একদিকে যেমন নাগরিক ভোগান্তি কমেছে, অন্যদিকে পৌরসভার সেবার মানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “পৌরবাসীকে উন্নত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা

আপডেট সময় : ১২:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬