ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভালুকার সার্বিক উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যান প্রণয়ন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হায়দর আলী, যুগ্মপ্রধান; দেবোত্তম সান্যাল, উপপ্রধান; এবং প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান—ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

সভায় আরও অংশ নেন নির্বাহী প্রকৌশলী, সওজ বিভাগ, ময়মনসিংহ; নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ময়মনসিংহ; উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা; সকল ইউনিয়নের প্রশাসক এবং ভালুকা পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

সভায় ভালুকা উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। আলোচ্য উন্নয়ন পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

* ভালুকায় ৪টি ফুট ওভারব্রিজ নির্মাণ
* সওজের আওতাধীন রাস্তাগুলোর সঠিক ব্যবস্থাপনা ও সংস্কার
* এলজিইডির আইডিভুক্ত রাস্তাগুলোর দ্রুত নির্মাণ
* বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন
* গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
* ক্ষতিগ্রস্ত এলজিইডি রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ
* নারী কর্মজীবীদের জন্য “কর্মজীবী নারী হোস্টেল” নির্মাণ
* সরকারি উদ্যোগে স্বাদু পানির মাছের হ্যাচারি ও গবেষণাগার নির্মাণ

সভায় প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ভালুকার অবকাঠামো, পরিবেশ, ও সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা, ময়মনসিংহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকার সার্বিক উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যান প্রণয়ন

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫