সংবাদ শিরোনাম ::
মধুপুরে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নের সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময় সভায় সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহসভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ জোবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, মহি উদ্দিন আহমেদ,
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গএবং শিক্ষার্থীরা। অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন।
















