ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ময়মনসিংহে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই কম্বল উদ্ধার, আটক ১

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহরের আরকে মিশন রোডের বদরের মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এস আর পার্সেল লিমিটেড অফিস থেকে ১০৮ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা।

কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবুল হোসেনের নির্দেশনায় এসআই মোঃ সোহেল রানা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামে একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, এই চোরাচালানের সঙ্গে একটি সক্রিয় সিন্ডিকেট জড়িত থাকার আশঙ্কা রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই কম্বল উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৩:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫