ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

মালিন্দিতে যিশুর সাক্ষাতের আশায় অনাহার, মৃত্যুসংখ্যা বেড়ে ৯০ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

এফএনএস
কেনিয়ার উপকূলীয় অঞ্চল মালিন্দিতে ধর্মযাজকের নির্দেশে যিশুর সাক্ষাতের আশায় অনাহারে থাকা লোকদের মারা যাওয়ার সংখ্যা আরও বেড়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত সবমিলিয়ে ৯০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চল মালিন্দিতে একটি বিশালাকার কৃষি খামার বা র্যাঞ্চ চালাতেন পল ম্যাকেঞ্জি নামে সেই ধর্মযাজক। তিনিই তার অনুসারীদের নির্দেশ দেন, যিশুর সাক্ষাৎ পেতে হলে অনাহারে থাকতে হবে। ধর্মযাজকের নির্দেশ মেনে অনাহারে থাকা শুরু করেন হতভাগা লোকগুলো। যার পরিণতি হলো মৃত্যু। স্থানীয় রেডক্রস জানিয়েছে, নতুন করে আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে সবমিলিয়ে ৩৪ জনকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। রেডক্রস আরও জানিয়েছে, সবমিলিয়ে র্যাঞ্চটি থেকে ২১৩ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মৃত এবং জীবিত উদ্ধার করা হলো মাত্র ১২৪ জনের বেশি। আমৃত্যু অনাহারে থাকলেই দেখা মিলবে যিশু খ্রিস্টের। ধর্মযাজকের এমন নির্দেশ মানতে গিয়ে লাশ হতে হয়েছে ওই ৯০ জনকে। কেনিয়ায় উপকূলীয় শহর মালিন্দির একটি গণকবর থেকে মরদেহগুলো উদ্ধারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।সম্প্রতি অনাহারে থেকে কয়েকজনের মৃত্যুর খবর অনুসন্ধান করতে গিয়ে ওই গণকবরের সন্ধান পায় পুলিশ। কবর থেকে তুলে আনা এসব মরদেহের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলেও জানা গেছে। এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি গির্জার ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, অনাহারে মৃত্যুবরণ করতে অনুসারীদের নির্দেশ দেয়া ওই ধর্মপ্রচারকের নাম পল ম্যাকেঞ্জি। স্থানীয় ওই গির্জার প্রধান ধর্মযাজক তিনি। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালিন্দিতে যিশুর সাক্ষাতের আশায় অনাহার, মৃত্যুসংখ্যা বেড়ে ৯০ জন

আপডেট সময় : ১০:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩