ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জনি খান মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন। 

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম ঘরে রাখা কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ছিল ৫১টি কারেন্ট জাল ও ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন। পরে জালগুলো মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “দেশীয় মাছ, মা মাছ ও পোনা মাছ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ জাল ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।” স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫