ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মোহনগঞ্জে লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

মোঃ জনি খান মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ সোমবার দুপুরে উপজেলার বাহাম গ্রামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

এরআগেও আমরা নিষিদ্ধ জালের গুদামে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। এছাড়া বিলে অভিযান চালিয়েও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে থানার কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহনগঞ্জে লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫