ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

যশোর রেলগেটে বোমা হামলার হোতা পিচ্চি রবি আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

যশোর শহরের রেলগেট কার স্ট্যান্ডে যুবকের ওপর হাতবোমা হামলার হোতা রবি ওরফে পিচ্চি রবিকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা । আটক পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘির পাড়ের বাসিন্দা এবং একাধিক মামলার আসামি। মঙ্গলবার দুপুরে চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আটকের আগেও পিচ্চি রবি চাঁচড়া মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র‌্যাব ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালক রনি গত শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার অনুরোধ করেন।

কিন্তু রনি জানান, তার গাড়িতে ভাড়া আছে, তিনি ব্যস্ত থাকায় যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রায় আধা ঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে মামলা করেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. রাসেল জানান, পিচ্চি রবির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা জানতে পারেন তিনি চাঁচড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোর রেলগেটে বোমা হামলার হোতা পিচ্চি রবি আটক

আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫