ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

যুক্তরাষ্ট্রে প্রাণহানির ঘটনায় সমবেদনা বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

এফএনএস

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। এ-সংক্রান্ত একটি চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনকে পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন। মোমেন বলেন, আমরা বাংলাদেশের সরকার ও জনগণ এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানিয়ে আমেরিকার জনগণের পাশে আছি। মাউয়ের মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের মাত্রা এবং দুর্যোগের সময় ঝুঁকি হ্রাস করার গুরুত্বের বিষয়টি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়। পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে লেখেন, আমি আপনাকে ও আপনার মাধ্যমে এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিদেহীদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে প্রাণহানির ঘটনায় সমবেদনা বাংলাদেশের

আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩