ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ জার্মান আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—তাপস (৩৫) ও প্রান্ত (২৭)। গতকাল গভীর রাতে পরিচালিত ওই যৌথ অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেল বডি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদ জব্দ করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে আটককৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশি তদন্ত কার্যক্রম চলমান আছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

আপডেট সময় : ১২:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬