রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ভাংচুর
- আপডেট সময় : ০৫:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে
পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে রাজশাহীর পুঠিয়ায় কাঠ ব্যবসায়ী ও আওয়ামী লীগ সমর্থক আবদুল হান্নানের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (৯ জুন) দুপুরের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
ঘটনার পর সোমবার বিকেলে আবদুল হান্নানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানের একটি ফলের গাছসহ বাড়িঘরের একাংশ পুড়ে গেছে। শোবার ঘরগুলো ভাং*চুর করা হলেও সেসব অংশে আগুন লাগেনি। এর আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
চাঁদা দাবির কারণ জানতে চাইলে আবদুল হান্নান বলেন, তিনি আওয়ামী লীগের সমর্থক। তবে মিটিং–মিছিল কোথাও যান না। তিনি দলের সক্রিয় কোনো কর্মীও নন, শুধু ভোটার। তাতেই বিএনপির ওরা মনে করে যে তিনি আওয়ামী লীগ করেন। এ জন্যই তাঁর কাছে চাঁদা দাবি করেন বলে তাঁর ধারণা।










