সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -১
রায়হান রনি, রাজশাহী প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকা থেকে ১ হাজার ৪০০টি টাপেন্টাডল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কাজীহাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহাদত হোসেন শাহু (৫০)। জেলার চারঘাট উপজেলার সাহাপুর এলাকায় তাঁর বাড়ি। রবিবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।










