ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীর হুন্ডি মুকুল কক্সবাজারে গ্রেফতার

মো : রায়হান ইসলাম রনি, রাজশাহী
  • আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন হুন্ডি মুকুল নামে পরিচিত ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুল।

বুধবার (৬ আগস্ট) ভোর ছয়টার দিকে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুলের নামে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৎকালীন পুলিশ প্রধানের কাছে পাঠানো প্রতিবেদনে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের তালিকায় রাজশাহীর মূল হোতা হিসেবে মুকুলের নাম ২ নম্বরে ছিল।

এক দশক আগেও পাড়ায় মুদিদোকান চালাতেন মুকুল। এখন তিনি হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের আমলে তাকে আগলে রেখেছিলেন সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

মুকুল তার কালো টাকা সাদা করতে ঠিকাদারী ব্যবসায় নাম লিখিয়েছিলেন। গত কয়েকবছরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেছেন তিনি। এছাড়া সাবেক এমপি আসাদকে গাড়ি উপহার দিয়ে বাগিয়ে নিয়েছিলেন গোদাগাড়ী উপজেলার একটি বালুমহাল।

আওয়ামী লীগ সরকারের পতনের পরও এবার বালুমহালটি ইজারা পেয়েছেন মুকুল। আত্মগোপনে থাকা অবস্থায় ডিসি অফিসে গিয়ে বালুমহাল ইজারার চুক্তিপত্রে স্বাক্ষরও করেছিলেন। বিষয়টি জানাজানি হলে সে সময় রাজশাহীতে বিক্ষোভও হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর হুন্ডি মুকুল কক্সবাজারে গ্রেফতার

আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫