রাণীনগরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন
- আপডেট সময় : ০৭:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে রাণীনগর থানা পুলিশ ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর থানার এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার করজগ্রাম এলাকা থেকে সজীব চন্দ্র দেবনাথ (২০)-কে আটক করা হয়। তিনি করজগ্রাম গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে।
আটকের পর তার দেহ তল্লাশি করে সাক্ষীদের উপস্থিতিতে ৬০ পিস ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি Honda Dream 110cc মোটরসাইকেল এবং একটি Symphony BL-132 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় মামলা নং-১৬, তারিখ ১৭ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










