ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৬৮ বার পড়া হয়েছে

এফএনএস
তুরস্কে পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন (পিএবিএসইসি) এক সম্মেলন চলাকালে রাশিয়ার একজন প্রতিনিধির মুখে কিলঘুষি মারেন ইউক্রেনের একজন এমপি। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারায় এই অধিবেশন চলাকালে ঘটনাটি ঘটে। খবর তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে’ ইউক্রেনীয় ওই এমপি নিজ দেশের একটি পতাকা প্রদর্শন করার সময় রাশিয়ার প্রতিনিধি সেটি ছিনিয়ে নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেন।

কিন্তু ইউক্রেনীয় এমপি পেছন থেকে এসে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি মারতে শুরু করেন এবং নিজ দেশের পতাকাটি উদ্ধার করেন। পরে সম্মেলনের নিরাপত্তা কর্মকর্তারা এসে ইউক্রেইনের এমপিকে থামান। এই অধিবেশনে কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তারা অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক খাতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করতে আঙ্কারায় একত্র হয়েছেন।

নিউজউইক জানিয়েছে, কিয়েভ পোস্টের রাজনৈতিক উপদেষ্টা ও বিশেষ সংবাদাতা জ্যাসন জে স্মার্ট টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন।ইউক্রেনের এমপির নাম অলেকসান্দার মারিকোভস্কি বলে জানা গেছে। রাশিয়ার প্রতিনিধির নাম জানা যায় নি। মারিকোভস্কি নিজের ফেইসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন’ ‘নোংরা রাশিয়ান’ আমাদের পতাকায় হাত দেওয়া থেকে দূরে থাক’ ইউক্রেন থেকে দূরে থাক।’ রাশিয়া ও ইউক্রেন উভয়েই ৩০ বছর আগে প্রতিষ্ঠিত পিএবিএসইসির সদস্য। কৃষ্ণসাগরীয় অঞ্চলের ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি’ বৃদ্ধির লক্ষ্যে পিএবিএসইসি কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপির

আপডেট সময় : ০৪:৫৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩