ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তাঁর নিজ জেলায় মশাল মিছিল

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের প্রধান দোসর‌ অ্যাখ্যা দিয়ে দেশের ২২তম‌ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে তাঁর নিজ জেলা পাবনায় মশাল মিছিল ও সমাবেশ করেছে‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার ৭টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পাবনা শহর প্রদক্ষিণ করে আবার এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান; এক দুই তিন চার চুপ্পু তুই গদি ছাড়,‌ জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার;বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ভারতের দালালেরা হুঁশিয়ারি সাবধান;ছাত্রলীগের দুই গালে ,জুতা মার তালে তালে; স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে; ইত্যাদি শ্লোগানে পাবনা শহর কাঁপিয়ে তোলেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম প্রধান দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছে। সে রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা নাহলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তাঁর নিজ জেলায় মশাল মিছিল

আপডেট সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪