ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

লামায় জব্দ করা বালু উন্মুক্ত নিলাম দিলেন ইউএনও

বিপ্লব দাশ, লামা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

বান্দরবানের লামার সরই ও আজিজনগর ইউনিয়নে জব্দ করা ২ লাখ ৬৪ হাজার ঘনফুট বালুর বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন সময়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন অভিযান চালিয়ে এসব বালু জব্দ করেন। বান্দরবান জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আজিজনগর ও সরই ইউনিয়নের এলাকায় ৫টি বালুর স্তুপের পাশে প্রকাশ্যে এই নিলাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত নিলামে ৯ জন ব্যবসায়ি অংশ গ্রহন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভিন্ন দুইটি অংশে ২ লাখ ৬৪ হাজার ঘনফুট বালু ৯ লাখ ৯৫ হাজার টাকা নিলামে উঠে বিক্রি হয়। ১৫% ভ্যাট ও ১০% আয়করসহ বালু বিক্রি বাবদ ১২ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয়। নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাকী টাকা রবিবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এদিকে নিলামে দেয়া বালু পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ২০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

নিলামের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মঈন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, সার্ভেয়ার মিজানুর রহমান লামা ও সরই পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন, সরই টমটম, সিএনজি সমিতির অফিস উদ্ভোধন ও শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লামায় জব্দ করা বালু উন্মুক্ত নিলাম দিলেন ইউএনও

আপডেট সময় : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫