ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে বৈদ্যুতিক অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি তাড়াও বিভিন্ন জায়গায় মিটার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই দিনে উপজেলার কয়েকটি স্থানে ৯টি মিটার চুরির ঘটনা ঘটে।

লালপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস ও লালপুর থানা সূত্রে জানা গেছে গত ৯ মার্চ রাতে উপজেলার লালপুর কলেজ মোড়ের ইছার উদ্দিন মন্ডল এবং লালপুর বাজারের দুলাল মন্ডল, শাজাহান আলী সরকার, মাজদার রহমান ও রইস উদ্দিনের ৩ ফেজের মিটার চুরি হয়ে যায়।

এরপর ১১ মার্চ রাতে উপজেলার দক্ষিণ লালপুর ও কলসনগর গ্রামে দুটি মিটার চুরি করে দুর্বৃত্তরা। চুরি হওয়া আরো দুটি মিটারের তথ্য মৌখিক ভাবে জানালেও অফিসে লিখিতভাবে অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিস। চুরির সময় মিটারের পাশে চিরকূটে মোবাইল নম্বর (০১৮৫৭-৪৬৯৯১১) রেখে যায় দুর্বৃত্তরা। রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করা হলে প্রতি মিটারের দাম ৬ হাজার টাকা দাবি করা হয়। এঘটনায় ভুক্তভোগীরা লালপুর পল্লী বিদ্যুৎ ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। লালপুর বাজারের ওয়ার্কসপ মালিক দুলাল মন্ডল জানান গত ৯ মার্চ রাতে দোকানে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি মিটার চুরি হয়ে গেছে। মিটার না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।

পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম ব্যাপারী মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি প্রতিরোধে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

লালপুর থানাথ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি

আপডেট সময় : ১১:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬