ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লোনা পানিতেই তৃষ্ণা মেটাচ্ছে গাজার শিশুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

এফএনএস

অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, সেখানকার বাবা-মায়েদের কাছে আর কোনো বিকল্প না থাকায় তারা শিশুদের লোনা পানি দিয়েই তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির মুখপাত্র টবি ফ্রিকার বিবিসিকে বলেন, পানির স্বল্পতা আগেও ছিল, তবে এখনকার পরিস্থিতি এ বিষয়টিকে আরও কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন, গাজায় আমাদের একজন কর্মীর চার এবং ছয় বছরের সন্তান রয়েছে। তিনি তাদের সুরক্ষা দিতে চান এবং তাদের প্রতিদিনের প্রয়োজনীয়তা মিটিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলছিলেন যে, কিভাবে তারা লোনা পানি খেয়েই বেঁচে আছেন। তার মেয়েরা তার কাছে জানতে চাইছে যে, তারা কেন আগের মতোই খাবার পানি পান করতে পারছে না। গাজায় যেসব ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে সে বিষয়ে জিজ্ঞেস করা হলে ফ্রিকার বলেন, ত্রাণ সামগ্রী পৌঁছেছে তবে সেগুলো খুবই যৎসামান্য। তিনি বলেন, যখন আপনার বিশাল পরিসরে প্রয়োজন দেখা দেবে তখন সরবরাহও অনেক বেশি এবং আরও বেশি পরিমাণে প্রয়োজন হবে। তাৎক্ষণিক যুদ্ধ বিরতির জন্য আহ্বান জানিয়েছেন ফ্রিকার। একই সঙ্গে তিনি গাজায় আরও বেশি পরিমাণে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা প্রতিদিন শিশুদের মৃত্যু দেখছি। শিশুরা আহত হচ্ছে, এমনকি পঙ্গুত্ব বরণ করছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে শিশুদের সুরক্ষিত রাখা এবং তাদের বাঁচিয়ে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোনা পানিতেই তৃষ্ণা মেটাচ্ছে গাজার শিশুরা

আপডেট সময় : ০২:১৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩