ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

শহীদ আবু সাঈদের কবরে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন গণসংহতি আন্দোলন (জিএসএ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগমের সাথে সাক্ষাৎ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইকে গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করেছিল আবু সাঈদের শাহাদাত বরণ।

২০২৪ সালের ১৬ জুলাইয়ে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্তসহ গণঅভ্যুত্থানে হাজারও শহীদদের আত্মত্যাগ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সেই শহীদদের কাছ থেকেই আমরা বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের প্রেরণা পাই।
শ্রদ্ধা নিবেদন ও সাক্ষাতে অংশ নেন জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক কুমার রায়, বাংলাদেশ কৃষক মজুর সংহতির সহ-সভাপতি আব্দুর রশিদ, বাংলাদেশ কিষাণী সভার সদস্য সচিব রুবিনা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সহ জিএসএর নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহীদ আবু সাঈদের কবরে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৬:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬