ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

শান্তি আলোচনার পর কায়রো ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

এফএনএস
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার পর তেল আবিবের একটি প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। গাজায় সাময়িক যুদ্ধবিরতি পালনের ব্যাপারে কাতারের মধ্যস্থতায় একটি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া মিশরের রাজধানীতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সাথে সাক্ষাত করেন। এ আলোচনা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে স্থল অভিযান চালাতে ইসরায়েলি বাহিনীর পুরোদমে এগিয়ে যাওয়ার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করার একটি জোরালো প্রচেষ্টার অংশ ছিল। আর এ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের কর্মকর্তারাও অংাশগ্রহণ করেন। ইসরায়েলি হামলায় অর্ধেকেরও বেশি মানুষ পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং জাতিসংঘ এ ধরনের হামলায় সম্ভাব্য বেসামরিক নাগরিক হতাহতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ইসরায়েল রাফাহসহ পুরো গাজা থেকে হামাসকে একেবারে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিনিধি দল গত মঙ্গলবার রাতে কায়রো ত্যাগ করেছে। এ আলোচনার ব্যাপারে অবহিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বার্নিয়ার প্রতিনিধি দল যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শেষ না করেই মিশরের রাজধানী ত্যাগ করেছে। এদিকে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-কাহেরা মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আলোচনা আরো তিন দিন চলবে। খবরে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন, আলোচনা বেশিরভাগই ‘ইতিবাচক’ ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ আলোচনাকে ‘গঠনমূলক এবং সঠিক পথে অগ্রসর’ বলে অভিহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তি আলোচনার পর কায়রো ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিনিধি দল

আপডেট সময় : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪