ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সামান্য বৃষ্টির পানিতে রাস্তার বেহাল দশা

বিথি খাতুন পত্নীতলা ( নওগাঁ )
  • আপডেট সময় : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

 নওগাঁর পত্নীতলার শিহাড়া ইউনিয়নের হলাকান্দর গ্রামের শালবাগান মোড়ের মূল রাস্তাটি অল্প বৃষ্টির পানিতেই তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি সড়কে এসে জমা হওয়ায় ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচল পথচারী ও এলাকাবাসী।

হলাকান্দর ঈদগাহ মাঠ, হলাকান্দর প্রাথমিক বিদ্যালয়, হলাকান্দর সাবেদ আলি দাখিল মাদ্রাসা, উত্তরামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আলপাকা হালিমনগর কিন্ডারগার্টেন , হলাকান্দর কমিউনিটি হাসপাতাল ও হলাকান্দর কেন্দ্রীয় জামে মসজিদে যাবার সময় দুর্ভোগ পোহাতে হয় গুরুত্বপূর্ণ এই সড়কে। এছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। সংস্কারের অভাবে হাঁটু সমান ডুকে থাকে সড়কটি।

বৃষ্টির পানি যে এলাকাবাসীর কাছে আর্শীবাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায় এলাকার মানুষদের কাছে। সরজমিনে গিয়ে দেখা যায়, রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোসহ অন্যান্য যানবাহনে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে এই রাস্তাটি তে। স্থানীয় বাসিন্দা শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান বলেন, রাস্তাটি এই এলাকার প্রধান রাস্তা হিসাবেই পরিচিত।

এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজারো পথচারী, ছোট ছোট শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ যাতায়াত করে।জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তাটি দ্রুত সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি। একাধিক গ্রামবাসী জানায়, এই রাস্তাটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা সার্বিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।

এবিষয়ে পত্নীতলা উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ জাহিরুল হক বলেন, এই রাস্তাটি আমাদের ছিলো বর্তমানে এটি সড়ক জনপদ বিভাগের অধিনে গেছে। পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ,সড়ক উপ-বিভাগ পত্নীতলা মোঃ আহসান হাবীব এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামান্য বৃষ্টির পানিতে রাস্তার বেহাল দশা

আপডেট সময় : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫