সুনামগঞ্জে বালুমহাল ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার বালুমহাল ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও আইনসম্মত করতে এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নূরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। আলোচনায় জেলার বালুমহাল ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কাটা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদার করার বিষয়ে মতামত প্রদান করা হয়।
এছাড়া অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান আরও জোরদার করা, নিয়মিত তদারকি বৃদ্ধি এবং বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী বালুমহাল পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলার বালুমহাল ব্যবস্থাপনায় আইনানুগ ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাবে।










