ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হল ‘কমান্ডার’কে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

এফএনএস
নিজের পোষা কুকুর নিয়ে বেশ বিপাকেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কমান্ডার নামে বাইডেনের একটি কুকুর একের পর এক স্টাফকে কামড়েছে। ফলে তাকে আর হোয়াইট হাউজে রাখা যাচ্ছে না। বাধ্য হয়েই তাকে অন্যত্র পাঠিয়ে দিতে হচ্ছে। সম্পতি প্রেসিডেন্টের কমান্ডার হোয়াইট হাউজের এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছে বলে জানা যায়। দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডারের এ নিয়ে ১১ জনকে কামড়ে আহত করেছে। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্র জানিয়েছেন, হোয়াইট হাউজের স্টাফ এবং মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কামড়ানোর ঘটনায় কমান্ডার নামের কুকুরটিকে হোয়াইট হাউজ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট লেডির যোগাযোগ বিষয়ক মুখপাত্র এলিজাবেথ অ্যালেক্সান্ডার বুধবার এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী হোয়াইট হাউজের কর্মীদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে পশুপ্রেমী তা কারো অজানা নয়। ২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউজে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স এখন প্রায় দুই বছর। বাইডেনের ভীষণ প্রিয় ছিল কমান্ডার। কিন্তু বার বার অনাকাক্সিক্ষত ঘটনার কারণে প্রিয় কুকুরটিকে দূরে সরিয়ে দিতে বাধ্য হলেন তিনি। এর আগে ২০২১ সালে ১৩ বছর বয়সী চ্যাম্প নামে বাইডেনের আরেকটি প্রিয় কুকুরের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হল ‘কমান্ডার’কে

আপডেট সময় : ০৯:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩