ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০০ কোটি ডলারের সমরাস্ত্র আমদানি করেছে মিয়ানমার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

এফএনএস

অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা অন্ততপক্ষে ১০০ কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে। অধিকাংশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম রাশিয়া, চীন ও সিঙ্গাপুরের ব্যক্তি ও ব্যবসায়ীদের মাধ্যমে আমদানি হয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মিন অং হ্লাই। এরপর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থিদের ওপর নিপীড়ন এবং অভ্যন্তরীণ সংঘাত বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধ গ্রুপগুলোর লড়াই হচ্ছে। সেনাবাহিনীর হামলায় দেশটিতে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমনকি সেনাবাহিনী পুরো গ্রামকে জ¦ালিয়ে দিয়েছে। গত বুধবার মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউস নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে সমরাস্ত্র ও কাঁচামাল হস্তান্তর এবং ‘২৫৪ সরবরাহকারীর’ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী কমপক্ষে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র এবং সেনাবাহিনীর দেশীয় অস্ত্র তৈরিতে সহায়তা করার জন্য দ্বৈত পণ্য আমদানি করেছে।’ এতে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার সরকারি প্রতিষ্ঠানসহ কিছু কোম্পানির কাছ থেকে ৪০ কোটি ৬০ লাখ ডলার এবং চীনের কাছ থেকে ২৬ কোটি ৭০ লাখ ডলারের অস্ত্র ও সরঞ্জাম কেনা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের সরঞ্জাম আমদানি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০০ কোটি ডলারের সমরাস্ত্র আমদানি করেছে মিয়ানমার

আপডেট সময় : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩