ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

৮ দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

৮ দফা দাবির প্রেক্ষিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে লাগাতার অসহযোগ আন্দোলনে নেমেছে। সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের মূল প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে এই কর্মসূচির সূচনা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও অব্যবস্থাপনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় তারা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে:
১. ইয়ার ড্রপ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা।
২. কারিকুলাম সংক্রান্ত পর্যাপ্ত তথ্য ও দিকনির্দেশনা প্রদান।
৩. নির্ধারিত সময়সীমার মধ্যে পরীক্ষা ফলাফল প্রকাশ করা।
৪. গ্রেডশিটসহ ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ।
৫. নির্দিষ্ট সময়ের মধ্যে সেমিস্টার সম্পন্ন করার জন্য সময়সূচি নির্ধারণ।
৬. সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু এবং বিকল্প পরীক্ষা পদ্ধতির প্রবর্তন।
৭. শিক্ষক সংকট নিরসন এবং যথাযথভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী শিক্ষক নিয়োগ।
৮. শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠা।

কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের দাবিসমূহ ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেসব দাবি যৌক্তিক, সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার অনুরোধ করছি। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।”

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে নয়— লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। আন্দোলনের ফলে কলেজের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের টেক্সটাইল খাতে দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে এ কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮ দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন

আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫