ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন 

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

বরিশালের কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে ১১ নং পূর্ব কাদিরাবাদ সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মরিয়ম হত্যার বিচারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টার বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন কর্মসূচি সফল ও হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শতশত মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য গত ৭ই জুলাই মরিয়ম বিদ্যালয় পরীক্ষা দিয়ে আর বাড়িতে ফিরে নাই। তখন পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৮ ই জুলাই কাজীরহাট থানায় একটি সাধারণ ডায়রি করে। এ ঘটনার ১৯ দিন পর এলাকায় একটি ডোবায় মরিয়মের পঁচাগলা লাশ দেখতে পায়।

এ সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মরিয়ম হত্যাকান্ডের ঘটনার মূল রহস্য এখনো উদঘাটন হয়নি তাই স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন । মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন,মরিয়ম ছিলেন খুবই ভদ্র একজন ছাত্রী। কারা কি কারণে এমন এই নোংরা কাজ করেছেন এখনো জানতে পারিনি। তিনি বিদ্যালয়ের পক্ষে প্রশাসনকে অনুরোধ করে বলেন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দাবি করেন।

এছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক স্থানীয় মানুষ এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন কাজীরহাট থানা ওসি মোঃ মিজানুর রহমান বলেন এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত হত্যার মূল রহস্য উদঘাটন করা যায়নি। তবে হত্যাকারীদের তদন্ত করে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫