ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত : রাজশাহীতে ইসি রাশেদা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

আরা ডেস্ক

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অতীতের মতো এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশী-বিদেশী পর্যবেক্ষকরা থাকবেন। এতে নির্বাচনের স্বচ্ছ্বতা আরো বাড়বে। তবে কোথাও অস্বচ্ছতা নজরে আসলে সেখানকার ফলাফল স্থগিত করে দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজশাহীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভায় একথা জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন স্বচ্ছ্ব না হলে সেটা যেমন আমাদের জন্য অপমানের লজ্জার তেমন আপনাদের অপমানের লজ্জার। নির্বাচন স্বচ্ছ্ব না হলে শুধু আমাদের কথা শুনতে হবে তা নয়; আমাদের ছেলে-মেয়েদেরও কথা শুনতে হবে; তারা বাসা থেকে বের হতে পারবে না। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য যা যা করার প্রয়োজন তা করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্বাচনের নির্ধারিত ছকের মধ্যেই আসতে হবে। বিএনপি নির্বাচনে আসার আগ্রহ প্রকাশ করলে কমিশন বসে আইন-কানুন ঘেটে দেখে তফসিল পুনঃবিবেচনা করার চেষ্টা করা হবে। নির্বাচন শান্তিপুর্ন করতে অনেক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নজির রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হলে তাদের সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তবে দলীয় প্রার্থী হলে পদত্যাগ করার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় রাজশাহীসহ নওগঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সহকারি রিটানিং কর্মকর্মতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত : রাজশাহীতে ইসি রাশেদা

আপডেট সময় : ০৯:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩