আটঘরিয়ায় রাজকীয়ভাবে শিক্ষকের বিদায়
- আপডেট সময় : ০২:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামানের অবসর জনিত বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২মে) বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল এগারোটায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।

পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফতাব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দ:) মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইকরামুল বারী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক সোলায়মান হোসেন, মনিরুজ্জামান, আবুল ফজল তালুকদার, প্রতিষ্ঠাতার সহধর্মিণী সালেহা মনা, সিনিয়র সহকারী শিক্ষক সবুর খাঁন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাদিকুন্নাহার, রাহা, জান্নাতুল নাইম দিনা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
উল্লেখ্য যে, ৩৮ বছর শিক্ষকতার পর বিদায় অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদায় শিক্ষককে প্রাইভেটকারে চড়িয়ে মটরসাইকেল বহর নিয়ে রাজকীয় ভাবে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।










