ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আত্মহত্যা নিষিদ্ধ করল উত্তর কোরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

এফএনএস

আত্মহত্যা নিষিদ্ধ করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উন। এক ‘গোপন আদেশে’ আত্মহত্যাকে সমাজতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেখানে স্থানীয় সরকারকে আত্মহত্যা কমাতে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য মিররের বরাতে গত বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়ায় বেড়েছে আত্মহত্যার সংখ্যাও। গত বছরের তুলনায় চলতি বছরে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘উত্তর কোরিয়ায় অভ্যন্তরীণভাবে অস্থিরতা বিরাজ করছে। এর মূলে রয়েছে সাধারণ মানুষের কষ্ট। মানুষ অনাহারে মারা যাচ্ছে।’ যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলা রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়াজুড়ে আত্মহত্যা বন্ধের আদেশটি দেওয়া হয়েছে। একটি বৈঠকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার চোংজিন শহর এবং কিয়ংসোং কাউন্টিতে চলতি বছরে ৩৫টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে গত বছর থেকে তিনগুণ বেড়েছে অনাহারে মৃত্যুর সংখ্যা। রায়ংগং প্রদেশে একটি বৈঠকে বলা হয়েছিল, অনাহারের চেয়ে আত্মহত্যার মৃত্যুতে একটি বড় সামাজিক প্রভাব রয়েছে। ওই বৈঠকে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধ নীতি অনুমোদন করা সত্ত্বেও, কর্মকর্তারা উপযুক্ত সমাধান নিয়ে আসতে পারেনি। এর কারণ বেশিরভাগ আত্মহত্যাকারী নিজের জীবন নিচ্ছেন দারিদ্রতা ও অনাহারের কারণে। তাই কেউ কোনো ব্যবস্থা নিতে পারছে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্মহত্যা নিষিদ্ধ করল উত্তর কোরিয়া

আপডেট সময় : ১২:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩