ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা, ৬ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

এফএনএস
ইউক্রেনজুড়ে আবারও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। গতকাল শুক্রবার সকালে কয়েকটি অঞ্চল ও শহরে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। কিয়েভ কর্তৃপক্ষ জানায়, হামলা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এ ঘটনায় শিশুসহ ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী কিয়েভের একজন বাসিন্দা সংবাদমাধ্যম আল জাজিরাকে ক্ষুদে বার্তায় জানান, সকালে বিস্ফোরণের শব্দে ঘুমে ভেঙে গেছে। অনেকটা ভূমিকম্পের মতো মনে হচ্ছিল। গতকাল শুক্রবার সকালে মধ্য ইউক্রেনের ডিনিপ্রো, ক্রেমেনচুক এবং পোলতাভার পাশাপাশি দক্ষিণে মাইকোলাইভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনই তথ্য দিয়েছে ইন্টারফেক্স ও ইউক্রেনের নিউজ এজেন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে ইউক্রেনের মধ্য চেরকাসির কাছে একটি আবাসিক ভবনে আগুন ও ধোঁয়া দেখা গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা। চেরকাসির গভর্নর ইহর তাবুরেতস টেলিগ্রামে জানান, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে এবং পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের বাহিনী সতর্ক অবস্থানে। ডিনিপ্রো শহরের মেয়র বরিস বলেন, রাতের হামলায় একজন নারী ও তিন বছরের এক শিশু নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের প্রস্তুতির মধ্যেই এমন হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর আগে ন্যাটো মিত্র ও অংশীদারদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইতোমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি আর্র্মড ভ্যাহিক্যাল এবং ২৩০টি ট্যাংক পেয়েছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা, ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩