ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে কৃষকের কলা গাছ কেটে পুকুরে বিষ প্রয়োগ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপর গ্রামে প্রান্তিক কৃষকদের কলা গাছ কেটে ফেলা ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ।

ভুক্তভোগী কৃষক মোঃ বাঁধন (পিতা: মোঃ খবির উদ্দিন মৃধা) সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমরা সাতজন কৃষক মিলে যৌথভাবে চরের মাঠে কৃষি আবাদ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু সম্প্রতি রূপপুর নলগাড়ি এলাকার ছাত্রলীগ-যুবলীগের পরিচিত সন্ত্রাসী রাসেল, বিপ্লব, মনিরুল, মিঠুসহ কয়েকজন আমাদের কাছ থেকে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা গরীব কৃষক এত টাকা দিতে না পারায় তারা আমাদের কলাবাগান কেটে নষ্ট করে এবং পুকুরে বিষ প্রয়োগ করে।

তিনি আরও জানান, বাধা দিতে গেলে মঙ্গলবার তারা আমাকে মারধর করে। স্থানীয় কয়েকজন ছুটে এসে আমাকে উদ্ধার করেন। এই ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কৃষক বাঁধন প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, দুলাল হোসেন, শাহানুর, লিটন, আজাদ বিশ্বাস, রিয়াজ বিশ্বাস, ঝলক, রিপন ও শাকিল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে কৃষকের কলা গাছ কেটে পুকুরে বিষ প্রয়োগ

আপডেট সময় : ০৬:৪৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫