সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে গাজা বিদেশী পিস্তল ও গুলিসহ ০১ জন আটক
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৩৪ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ২০ গ্রাম গাঁজা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ০১জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পাবনার খ সার্কেল ঈশ্বরদী। আটকের সময় সহযোগীতা করেন ঈশ্বরদী থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ০৭ : ৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই আসামীকে আটক করা হয়।
আটককৃত আসামী উপজেলার বাঘইল কলপাড়া এলাকার মোঃ আমির হোসেন’র ছেলে মোঃ সাহাবুর হোসেন।
এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ সার্কেলের পরিদর্শক আব্দুল আল মামুন। তিনি জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।