ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন ।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শারমিন আক্তার লিমা (২৬) ওই এলাকার আশিকুর রহমান শাওনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী শাওনকে আটক গ্রেফতার করেছে পুলিশ।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য অনুযায়ী ওই গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ৮ বছর আগে শাওনের সাথে লিমার বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
তার বাবার বাড়ির লোকজন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছি।










