ঈশ্বরদীতে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযান-আটক ৪
- আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পদ্মা নদীর চরের জমি দখল নিয়ে কুষ্টিয়ার মুকুল বাহিনী আবারো শক্তির জানান দিতে চর এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে গ্রামবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করে চলে যান।
গত শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার লক্ষীকুন্ডা চরকুড়ুলিয়া গ্রামের আকাত মাঝির ছেলে মোঃ পিল্লু (২৬) একই গ্রামের হাবিবুল ইসলামের ছেলে সুবাইল ইসলাম (২৭), আতিয়ার প্রামানিকের ছেলে আসিফ (২৫) ও রাজ্জাক ফকিরের ছেলে শফিকুল (২৮), মৃত মানিক মৃধার ছেলে মক্কেল মৃধা (৪৮)।

ফের শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে এই গুলির ঘটনা ঘটে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়।

ঈশ্বরদী সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আধিপত্য বিস্তার ও চর দখল নিয়ে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।










