ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেসে ১০০ গ্রাম হেরোইনসহ দম্পতি আটক

সুমাইয়া সুলতানা হ্যাপী, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের অদূরে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মোছা. সাজেমা বেগম (৪২) এবং তার স্বামী মো. কাজল আহমেদ (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটিতে নজরদারি শুরু করে। ট্রেনটি ঈশ্বরদীর দিকে আসার সময় সন্দেহভাজন ওই দম্পতিকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সাজেমা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহমেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ডিজিটাল ওজন মেশিনে মাদকদ্রব্যের পরিমাণ নিশ্চিত করে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেসে ১০০ গ্রাম হেরোইনসহ দম্পতি আটক

আপডেট সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬