ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি, ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বুধবার (২ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দুলাল হোসেনের চাচাতো ভাই জাহিদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, লিচু পাড়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গত ১ জুলাই সকাল ৭টার দিকে প্রতিবেশী কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে খুঁজে না পেয়ে তার মা রিনা খাতুন ও স্ত্রী. ইশামনিকে মারধর করে গুরুতর আহত করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার একপর্যায়ে তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। একই সঙ্গে ঘরে থাকা নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল হোসেনের চাচাতো ভাই জানান, আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, এ ঘটনায় চরমিরকামারী এলাকার গোলাপ প্রামানিকের ছেলে খলিল, নাছু প্রামানিকের ছেলে মহিদুল ও এমদাদুল, আফতার ব্যাপারীর ছেলে আরিফ, মুন্নাছের ছেলে নাইম, গাফফারের ছেলে সম্রাট, ইয়ারুলের ছেলে আসিফসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী দুলাল হোসেন, তার পিতা আজাহার প্রামানিক, মিনারুল, মুকুল, সোলাইমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬