সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্ট’র উদ্দ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদীর স্বনামধন্য ‘স্বপ্নদ্বীপ রিসোর্ট’-এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, খাইরুল গ্রপের চেয়ারম্যান মান্না সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সদস্য আবুল কাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম সরদার, রিসোর্টের জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান সহ অন্যরা। এসময় প্রতিষ্ঠানটিতে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টে আগত পর্যটকদের জন্য টানা ৫ দিন অর্ধেক প্রবেশমূল্যে প্রবেশের বিশেষ সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী, আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত দর্শনার্থী ও পর্যটকরা অর্ধেক প্রবেশমূল্য পরিশোধ করে রিসোর্ট পরিদর্শনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনেম তাজওয়ার অহিন জানালেন, পর্যটন দিবস উদযাপন ও সাধারণ বিনোদনপ্রেমীদের উৎসাহিত করতেই কর্তৃপক্ষের এই বিশেষ ছাড়ের আয়োজন।










