সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রয়াত সদস্য, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও আপসহীন দেশপ্রেমিক মরহুম মোখলেছুর রহমান বাবলু-এর স্মরণে পাবনার ঈশ্বরদীতে পবিত্র কোরআন খতম, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তনে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। জুমার নামাজের বিরতির পর বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম (তুহিন) এর সার্বিক তত্ত্বাবধানে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ মালিথা-এর সভাপতিত্বে এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান মুকুল ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকী-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবাইয়দা শেখ তুহিন ও নুর মোহাম্মদ মাসুম বগা, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা এবং পাবনা জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী স্বপন, জেলা বিএনপির সদস্য মোসাব্বির হোসেন সঞ্জু, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ললিতা গুলসান মিতা, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান পলাশ।
আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক মো. সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রকি প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম মোখলেছুর রহমান বাবলু ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক নেতা। বিএনপির দুঃসময়ে তিনি দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঈশ্বরদী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, মরহুম বাবলু শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন গণমানুষের আস্থার প্রতীক। দলীয় আদর্শ প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সোচ্চার ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মরহুম মোখলেছুর রহমান বাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফল নেতৃত্ব কামনা করা হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মরহুমের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। স্মরণসভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে দিনব্যাপী শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মরহুম মোখলেছুর রহমান বাবলুর রাজনৈতিক জীবন, কর্ম ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।










