ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে শিম চাষে সরকারি সহযোগিতা চান কৃষকরা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৬১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর মাঠ জুড়ে সবুজের সমারোহ। শীতের আগেই বাজারে উঠতে শুরু করেছে শিম। ভালো ফলন ও বেশি দামে শিম বিক্রি করতে পেরে খুশি তারা। তবে সার ও কীটনাশকের উচ্চ দামে হতাশ কৃষকগণ।

সরকারি সহযোগিতা পেলে অত্র এলাকার শিম চাষীরা অনেক লাভবান হবেন বলে আশা কৃষকদের। সার কীটনাশক এর দাম কমানোর আহবান কৃষকদের।
উপজেলার বিভিন্ন এলকা ঘুরে দেখা গেছে চাষিরা বিভিন্ন জাতের শিম চাষ করছেন। এর মধ্যে শিমের উল্লেখ যোগ্য জাত হলো- অটো, রুপবান, চকলেট, কেরালা, ঘৃত কাঞ্চন জাতের শিম আবাদ করেছে বেশি। এছাড়াও স্থানীয় জাতের শিমও আবাদ হয়েছে প্রচুর পরিমাণে।

মুলাডুলি এলাকার শিম চাষী মনিরুল ইসলাম জানান, আগাম জাতের শিম আবাদ করে আসছি। প্রতি বছরই কম বেশি লাভ হচ্ছে। তবে কীটনাশকের দাম বেশি। বিষ কিনতে গেলে ছয়শত টাকার উপরে লাগে অথচ তিন ঢোপ দিলেই শেষ হয়ে যায়।

একই এলাকার শিম চাষি মোস্তফা কামাল জানান, এবছর আমি আমার ২বিঘা জমিতে শিম চাষ করেছি। ফলন মোটামুটি ভালো। গতকাল আড়তে শিম বিক্রি করেছি ১৭০ টাকা কেজি। তবে উৎপাদন ও লেবার খরচ অনেক বেশি।

চরমিরকামারী গ্রামের কৃষক জসিম জানান, তিনি এবছর ৫ বিঘা জমি খাজনা নিয়ে অটো জাতের শিম চাষ করেছেন। বিঘা প্রতি ১ লক্ষ টাকা করে শিম বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরাইকান্দি গ্রামের শিমচাষী লিটন জানান, বিঘা প্রতি খরচ বাদে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ হয়। বর্তমানে শিমের আবাদে নানা উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় কিছুটা বেশি। বীজ লাগানোর পর থেকে এক বিঘা জমিতে শিম আবাদ করতে বীজ, সার, বাঁশ, তার, শ্রমিক, সেচ খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।

ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৮৯০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শিম চাষ হয়েছে। আগাম শিম আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষকদের নানা ভাবে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে শিম চাষে সরকারি সহযোগিতা চান কৃষকরা

আপডেট সময় : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪