ঈশ্বরদী থানার ওসি’র বদলী আদেশ বাতিল দাবীতে ফেসবুকে ভাইরাল
- আপডেট সময় : ০৯:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৩৮০ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী থানার ওসি মোঃ শহিদুল ইসলামকে জয়পুরহাট জেলায় বদলী করা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক আদেশে বদলি করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ২০১৬ সাল থেকে পাবনা জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরদী থানায় ১৩ /০৯/২০২৪ ইং তারিখ হতে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ঈশ্বরদী থানাতে সাত মাস বার দিন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কাজ করে ঈশ্বরদীবাসীর মনের মাঝে জায়গা করে নিয়েছেন ও সাধারন মানুষের কাছ থেকে ব্যাপক ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। ঈশ্বরদী থানার ওসি’র বদলী আদেশ বাতিল দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বিগত আ.লীগ সরকার ও পট পরিবর্তনের পর যখন সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা, বা নিয়ন্ত্রনের বাহিরে, ঠিক তখনিই ঈশ্বরদীর মতো একটি জনগুরুত্বপূর্ণ শহরকে শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রেখেছেন তা বিরল দৃষ্টান্ত। যেখানে দেশের অর্ধেক থানার কোন কার্যক্রম ছিলোনা সেখানে সাহসের সাথে জনগণের জান মালের কথা চিন্তা করে দিনে এবং সারা রাত জেগে সে নিজেই টহল ডিউটিতে ঈশ্বরদী থানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন, শীতার্থদের মধ্যে শীতবস্ত্র, অসহায়দের খাবার দিয়ে সহযোগীতা করেছেন ওসি শহিদুল ইসলাম।
যখনই ঈশ্বরদীবাসী জানতে পারেন যে এ থানার ওসির বদলী আদেশ এসেছে যেন আকাশ ভেঙ্গে মাটিতে পড়ার মতো, আনেকেই মন থেকে মানতেই পারছেনা সে এতো তাড়াতাড়ি এ থানা থেকে বিদায় নিবেন, ভাবতেও পারেনি ।
আনোয়ার হোসেন বাচ্চু নিজ ফেসবুকে আইডিতে লিখেন, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম এর বদলি আদেশ বাতিল করে ঈশ্বরদী থানায় পুনর্বহালের দাবি ঈশ্বরদীবাসীর।
জিল্লুর রহমান জীবন নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, সকল শ্রেণী পেশার মানুষের প্রশ্ন তাকে কেন কার স্বার্থে বদলি করা হলো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম স্যেসাল মিডিয়ায় প্রশ্নের ঝড় উঠেছে।
আরেফিন খন্দকার নামে আরেক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেন সেখানে লিখা ছিল, ঈশ্বরদী থানার সাধারন জনগন ও সুশীল সমাজের দাবি জনবান্ধব, সৎ, আদর্শবান,চৌকস পুলিশ অফিসার শহিদুল ইসলাম এর বদলী আদেশ বাতিল করে ঈশ্বরদী থানাতেই পুনর্বহাল করা হোক।
এমন অসংখ্য ফেসবুক আইডি থেকে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলামের বদলী আদেশ বাতিল দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে, শুধু একটাই দাবী ওসি শহিদুল ইসলামের বদলী আদেশ বাতিল করে পুনর্বহাল করা হোক।










