ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

উত্তাল সুদান, নিহত বেড়ে ৫৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

এফএনএস
সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে উত্তাল সুদান। ক্ষমতা ভাগাভাগির নিয়ে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে জানা যায়। দেশটির রাজধানীসহ বিভিন্ন জায়গায় অন্তত ৫৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জন। আরএসএফ দাবি করেছে, তারা খারতুমে অবস্থিত প্রেসিডেন্ট ভবন, খারতুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে শনিবার দিনশেষে দেশটির সেনাবাহিনী দাবি করে, প্রেসিডেন্ট ভবন ও বিমানবন্দরের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। সুদানে সংঘর্ষে হতাহতের খবর রাখা ডক্টরস ইউনিয়ন এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩ জন জাতিসংঘের কর্মী। এদিকে ডক্টরস ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চল ও উত্তরাঞ্চলীয় মেরোবি শহরে অগণিত হতাহত রয়েছে। এদের মধ্যে সেনাবাহিনী ও আরএসএফের সদস্যও আছে। দেশটির সেনাবাহিনী ও আরএসএফ উভয় বাহিনীই খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রধান শহরগুলো দখলের দাবি জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেট দিয়ে আরএসএফের ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। দেশটির বিমান বাহিনী এ সময় স্থানীয় লোকদের ঘর ছেড়ে না বেরোনোর আহ্বান জানিয়েছেন। খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের ভয় ও আতঙ্কের কথা জানিয়েছেন। ২০২১ সালের অক্টোবরে এক ক্যু এরপর থেকে দেশটির জেনারেলরা দেশ চালাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তাল সুদান, নিহত বেড়ে ৫৬

আপডেট সময় : ০৩:০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩