ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

এরদোয়ানের সঙ্গে পুতিনের সাক্ষাতের বৈঠকের আগে ইউক্রেন বন্দরে রুশ হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

এফএনএস

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি নিয়ে তারা বৈঠক করেছেন। পুতিন এরদোয়ানকে বলেন তিনি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে রাশিয়া আলোচনার পথ খোলা রেখেছে। গেল জুলাইয়ে এই চুক্তি থেকে সরে আসে রাশিয়া। ন্যাটো নেতা এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। রাশিয়ার দক্ষিণ উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনার শুরুতে ভøাদিমির পুতিন বলেন, তারা দুজন দুদেশের মধ্যে সম্পর্ককে খুব ভালো, উচ্চ স্তরে উন্নীত করেছেন। এরদোয়ানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তারা ইউক্রেন ও কৃষ্ণ সাগরের শস্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। তিনি আশা করেন, রাশিয়ার গ্যাস রপ্তানির জন্য তুরস্কে একটি হাব তৈরির বিষয়ে শিগগিরই আলোচনা সম্পন্ন করবেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের বৈঠকের কয়েক ঘণ্টা আগে রাশিয়া ইউক্রেনের বৃহত্তম শস্য রপ্তানিকারক বন্দরগুলোর মধ্যে একটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী গতকাল সোমবার ওডেসা অঞ্চলে দানিয়ুব নদীর ইজমাইলে বন্দরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানায়। ওডেসার গভর্নর ওলেহ কিপার পরে বলেন, দক্ষিণাঞ্চলে ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে হামলার কারণে বন্দরের অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। কিপার টেলিগ্রামে বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৭টি ড্রোন ভূপাতিত করেছে। তবে দুর্ভাগ্যবশত ড্রোন আঘাত করেছে। ইজমাইল জেলায় বেশ কয়েকটি স্থাপনা, গুদাম, উৎপাদন ভবন, কৃষিজ যন্ত্রপাতি ও শিল্প কারখানার যন্ত্রাদির ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য বলছে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এরদোয়ানের সঙ্গে পুতিনের সাক্ষাতের বৈঠকের আগে ইউক্রেন বন্দরে রুশ হামলা

আপডেট সময় : ১২:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩