ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১৪ মিনিটে কাওলা থেকে ফার্মগেটে প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

এফএনএস
উদ্বোধনের পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে ফার্মগেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তার সময় লেগেছে ১৪ মিনিট। গতকাল শনিবার বিকেল ৩টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডে দক্ষিণ কাওলা প্রান্ত থেকে ফার্মগেটের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর রওয়ানা হয়। বিকেল ৩টা ৫৮ মিনিট ৪৬ সেকেন্ডে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট প্রান্তে এসে পৌঁছান তিনি। কাওলা থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার পথ পার হতে প্রধানমন্ত্রীর সময় লেগেছে ১৪ মিনিট কয়েক সেকেন্ড। ফার্মগেট থেকে প্রধানমন্ত্রী পুরাতন বাণিজ্যমেলা মাঠে যান। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। সমাবেশে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী পুরাতন বাণিজ্যমেলা মাঠেও উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১৪ মিনিটে কাওলা থেকে ফার্মগেটে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩