ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস। -এফএনএস
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ। তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন, এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ এর অনুষ্ঠান সহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়।
কাকে বিয়ে করলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী?

আপডেট সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩